গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বিতল ভবনের
ভিত্তি প্রস্থর উদ্বোধন
শাহ আলম,গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস. কামরুল হাসান আমিরুল, ফতেপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আহমদ, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, তোয়াকুল ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি মনজুর আহমেদ, বর্তমান যুগ্ম সম্পাদক আলী হোসেন, করিম মাহমুদ লিমন, সাবেক সহ- সভাপতি হারুণ অর রশিদ, সদস্য ইলিয়াছ আকরাম, সাংবাদিক মনসুর আলম প্রমুখ।
স/মা

