ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে সড়কের পাশে নবাজাতকের লাশ উদ্ধার

admin
অক্টোবর ৮, ২০১৭ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

শাহ আলম,গোয়াইনঘাট থেকে

সিলেটের গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের (কন্যা শিশু) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে সারি-গোয়াইনঘাট সড়কের লাফনাউট এলাকা থেকে থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার সকাল ৭টার দিকে লাফনাউট এলাকার আলীরগ্রাম মসজিদের পূর্ব পাশে অজ্ঞাত ওই নবাজাতকের লাশ দেখতে পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশের এস আই সমিরন দাস ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল খায়ের এমন ঘৃণ্য কাজের সাথে জরিতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন বলেন খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নবাজাতকের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

স/মা