শাহ আলম,গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সোয়াম ফরেস্ট রাতারগুলের সৌন্দর্য বৃদ্ধি ও রক্ষনাবেক্ষণে পর্যটন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাতারগুলের চৌরঙ্গীঘাটে সিলেট ট্যুরিজম ক্লাবের আয়োজনে এবং গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও সিলেট বন-বিভাগের যৌথ সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ূন কবির লিটনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী প্রমুখ।
স/এষ্

