শাহ অালম,গোয়াইনঘাট থেকে:
বেসরকারী টেলিভিশন মাই টিভির ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে গোয়াইনঘাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাই টিভির গোয়াইনঘাট অফিসের আয়োজনে জাফলংয়ের আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মাই টিভি সিলেটের ব্যুরো ইনচার্জ গাজী মো. জাফর সাদেক (কয়েছ গাজী)’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন, ওসি (তদন্ত) হিল্লোল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মেনন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি মনজুর আহমেদ, মাই টিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমেদ, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক গোলাম সারওয়ার বেলাল, জাফলং পিয়াইন বার্তার সম্পাদক ইমরান হোসেন সুমন, নির্বাহী সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক রফিক সরকার, মনসুর আলম, মিনহাজ মির্জা, শাহ আলম, তামাবিল স্থল বন্দর শ্রমিক লীগের সভাপতি হিফজুর রহমান খান, জাফলং পাথর শ্রমিক উত্তোলন বহুমুখি সমবায় সমিতির সভাপতি আব্দুস শহিদ, সহ সভাপতি আব্দুল মতিন প্রমুখ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা মাই টিভির আরও অধিকতর সাফল্য কামনা করে মাই টিভি পরিবার ও সাংবাদিকসহ সকল কলাকুশলীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
স/এষ্

