ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে ভূমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ খুন

admin
নভেম্বর ১৭, ২০১৯ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে ভূমি নিয়ে বিরোধের জের ধরে শ্বাসরুদ্ধ করে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি সিরাজ উদ্দিন (৭০) উপজেলার লেংগুড়া হাওর গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে। রোববার সকালে লেংগুড়া হাওর গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে সিরাজ উদ্দিনের সাথে জমির সীমানা নিয়ে একই গ্রামের মকবুল আলীর বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সকাল ৭টার দিকে বাড়ির সামনে মকবুল আলীর সাথে সিরাজ উদ্দিনের বাকবিতান্ডা হয়।

যার একপর্যায়ে মকবুল আলী সিরাজের গলা চেপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে মাটিতে পড়ে যান তিনি। সেখান থেকে সিরাজ উদ্দিনকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার মূল হোতা মকবুল আলীকে আটক করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্টসহ লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স/এষ্