ঢাকামঙ্গলবার , ৯ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ তিন নারী আটক

admin
মে ৯, ২০১৭ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম,গোয়াইনঘাট থেকেঃ সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় মদসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার পূর্ব জাফলংয়ের মোহাম্মদপুর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী রেজিয়া বেগম, ফয়েজ উদ্দিনের স্ত্রী শাহানা বেগম ও লাল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম।
পুলিশ সূত্রে জানাযায় সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে এস আই মতিউর, সমিরন চন্দ্র দাস ও জুনেদ আহমেদ অভিযান চালিয়ে মোহাম্মদপুরের ছড়ারপাড় এলাকা থেকে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭০ বোতল মদ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ছবি ক্যাপশনঃ গোয়াইনঘাট থানা পুলিশের হাতে ভারতীয় মদসহ আটক তিন নারী।

স/এষ্