ঢাকাশনিবার , ২৭ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গোয়াইনঘাটে বাসর রাতে নিখোঁজের ৬দিন পর বর উদ্ধার

admin
মে ২৭, ২০১৭ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

শাহআলম, গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের গোয়ানইঘাটে বাসর রাতে নিখোঁজের ৬দিন পর বর আসাব উদ্দিনকে উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এস আই বদিইজ্জামান অভিযান চালিয়ে সিলেটে কদমতলী রেলওয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া আসাব উদ্দিন (৩২) উপজেলার তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকেরখাল লক্ষ্মীনগর গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
গত ২১ মে প্রবাসী আসাব উদ্দিন একই গ্রামের সরকুম আলীর কন্যা শামিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের রাত ১০টার দিকে তিনি বাড়ির পাশের একটি দোকানে যান এবং সেখান থেকে নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন আসাব উদ্দিনের মা আনোয়ারা বেগম বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার ছেলে আসাব উদ্দিনকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। উদ্ধার হওয়া আসাব উদ্দিনকে গোয়াইনঘাট থানায় রাখা হয়েছে। তবে আসাব উদ্দিনকে অপহরণ করা হয়েছিল নাকি তিনি নিজেই আত্মগোপনে ছিলেন এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিছুই জানাতে পারেনি পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান আসাব উদ্দিনকে জিজ্ঞাসাবাদের পর তার নিখোঁজ রহস্য উদঘাটন হবে।

স/এষ্