ঢাকারবিবার , ২৩ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

admin
এপ্রিল ২৩, ২০১৭ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম,গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে বন্যায় ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান (আমিরুল), গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন প্রমুখ। আব্দুল হাকিম চৌধুরী জানান ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে গোয়াইনঘাটের সকল বোরো ধান তলিয়ে নষ্ট হয়ে যায়। একই সাথে শিলা বৃষ্টি ও ঝড় বাদলে উপজেলার সহস্রাধিক পরিবারের বসতঘরও তছনছ করে। এতে উপজেলায় ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়। এসব অসহায় ব্যক্তি ও পরিবারের পাশে থাকার জন্য সরকার জরুরী ত্রাণের চাল বিতরণ কার্যক্রম চালু করেছে। এ পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নে ১৮ মে. টন ত্রাণের চাল বরাদ্দ করা হয়েছে।

স/ এষ্