শাহ আলম, গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবারের মাঝে ৪ টন ত্রাণের চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান (আমিরুল), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুশংকর পাল, নন্দিরগাঁও ইউপি’র প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।
স/এষ্

