শাহ আলম,গোয়াইনঘাট থেকে
গোয়াইনঘাট প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের প্ররিচালনায়। সভায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের সার্বিক তথ্য এবং এলাকার বন্যাক্রান্ত মানুষের অবস্থা তুলে ধরে সংবাদ প্রকাশ, সরকারী ত্রাণের সুষ্ঠ বিতরণ পর্যবেক্ষন ও এলাকার সমস্যা সম্ভাবনা এবং অনিয়মের চিত্র প্রকাশে নিষ্ঠাবান হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সাম্প্রতি সিলেটের একটি অনলাইনে প্রকাশিত সংবাদের জের ধরে স্থানিয়ন সংবাদ র্কমিদের নিয়ে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন রকম খারাপ মন্তব করেছেন । সংবাদটিতে জনগণের স্বার্থই প্রকাশ পেয়েছে। সংবাদের পক্ষে বিপক্ষে গঠনমূলক মন্তব্য সাংবাদিক সমাজ মাথা পেতে মেনে নেয়। কিন্তু অশালিন-কুরুচিপূর্ণ এবং হুমকিমূলক মন্তব্য স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। সভায় এর তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুর আহমদ, আব্দুল মালিক, সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, , যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হোসেন, যুগ্ম সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সদস্য ইলিয়াস আক্রাম প্রমুখ।
স/এষ্

