ঢাকারবিবার , ১ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

admin
আগস্ট ১, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর এলাকা থেকে ভারতীয় ফেনসিডিলসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকাল ৭টায় আম্বরখানা- ভোলাগঞ্জ সড়কের বহরঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৫টা থেকে আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের বহর ঘাটায় চেকপোস্ট বসায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ টিম। উক্ত চেকপোস্টে সকাল ৫টা থেকে অবস্থান করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম ভূইয়া, এসআই খালেদ মিয়া, এএসআই মহিউদ্দীন, এএসআই মেহেরুল ইসলাম, কনস্টবল সবুজ পাটোয়ারী।

সকাল ৭ টায় সিলেটগামী একটি সিএনজি অটোরিকশাযোগে ২৫ বোতল ফেনসিডিলসহ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আফতাব আলীর ছেলে সেলিম মিয়াকে (২৮) পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে।

এই ফেনসিডিল সিলেট শহরে বিক্রয়ের উদ্দেশ্যে সেলিম নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় গোয়াইনঘাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা হচ্ছে।

এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ধৃত সেলিম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

স/এষ্