ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ গ্রেপ্তার-২

nayem ahmed
নভেম্বর ১৯, ২০১৯ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ইটনা থানার শ্রীরামপুর বড়বাড়ি গ্রামের গোলাম রাব্বানীর ছেলে আবু বক্কর ছিদ্দিকী ও শহীদ উল্লাহর ছেলে আবুল কাশেম। সোমবার রাতে জাফলং চা-বাগান থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মুহিবুর রহমান ও এএসআই রাজিব রায়ের নেতৃত্বে উপজেলার জাফলং চা-বাগান এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদসহ তাদের আটক করেন।

থানার ওসি মো. আব্দুল আহাদ ভারতীয় মদসহ দুজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স/এন