ঢাকাশুক্রবার , ২৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গোয়াইনঘাটে পল্লী বিদ্যুতের অবহেলায় প্রাণ গেল নানা-নাতীর

admin
মে ২৬, ২০১৭ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের গোয়াইনঘাটে পল্লী বিদ্যুতের অবহেলায় প্রাণ গেল নানা নাতীর। গতকাল শুক্রবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয় তাদের। নিহতরা হলেন উপজেলার তুরুকবাগ গ্রামের সফর আলীর পুত্র ফখর উদ্দিন (৬০) ও তার নাতী পেকের খাল গ্রামের কুতুব উদ্দিনের পুত্র মিজানুর রহমান (১৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতের ঝড় বৃষ্টিতে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে রাস্তার উপর পড়ে যায়। গতকাল সকালে সেই রাস্তা ধরে হাটার সময় মিজানুর বিদ্যুতের তারে জড়িয়ে যায়। তাৎক্ষণিক ভাবে মিজানুরকে উদ্ধার করতে তার নানা এগিয়ে এলে তিনিও বিদ্যুতের তারে আটকে যান। এসময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এঘটনায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলাকেই দায়ী করছেন স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসী অভিযোগ করে বলেন লাইন ছিড়ে রাস্তার উপর পড়ে থাকা অবস্থায় বিদ্যুত চালু করায় এ দূর্ঘটনা ঘটেছে।
দূর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই সমিরন দাস ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।

স/এষ্