ঢাকাশনিবার , ৮ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে পরোয়ানাভুক্ত ৯ আসামী আটক

admin
জানুয়ারি ৮, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাটে পরোয়ানাভুক্ত ৯ আসামী আটক

গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা তারা হলেন, রুহুল আমিন, মুহিবুর রহমান, ইসমাইল আলী, আল আমিন, কনু মিয়া, জাহাঙ্গীর আলম, নানু মিয়া ও তাজুল ইসলাম এবং রুহুল আমিন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার এসআই অনুজ কুমার দাশ, মাসুম আলম, মতিউর রহমান, দেবজিৎ ও এএসআই সত্যজিৎ তালুকদার, মোস্তাক আহমদ, জামাল মিয়া ও নয়ন রায় উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পরোয়ানাভুক্ত ৯ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স/অ