ঢাকাশনিবার , ৭ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে নিখোঁজের তিনদিন পর মাওলানার লাশ উদ্ধার

admin
জুলাই ৭, ২০১৮ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাটে নৌকা ডুবে নিখোঁজের তিনদিন পর আব্দুর রশিদ নামের এক মাওলানার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নন্দীরগাঁও ইউনিয়নের কদমতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের ইরফান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়ি থেকে নন্দীরগাঁও ইউনিয়নের শিমুলতলা গ্রামে তার শশুর বাড়ি যাচ্ছিলেন। নৌকাটি কদমতলা নামক স্থানে পৌঁছলে ¯্রােতের কবলে পড়ে তাদের বহণকারি নৌকাটি ডুবে যায়। এ সময় তার সাথে থাকা অন্যরা সাঁতওে গিয়ে তীরে উঠতে সক্ষম হলেও আব্দুর রশিদ ¯্রােতের টানে তলিয়ে যায়। এর পর থেকে স্থানীয় লোকজন ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরীরা অনেক খোঁজ করেও তার সন্ধান না পেলে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয়রা তার লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
থানার (ওসি) মো. আব্দুল জলিল মাওলানা আব্দুর রশিদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরআর