গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়েছে শিক্ষার্থীরা। আর এই নতুন বই পেয়ে যেন তাদের চোখে-মুখে বইছে আনন্দের বন্যা।
গতকাল বুধবার সকালে গোয়াইনঘাটের ইমরান আহমদ বালিকা বিদ্যালয়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হাকুর উচ্চ বিদ্যালয়, লামা দুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাকিব।
পৃথক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল মিয়া, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ’র সভাপতি মো. শহিদুল্লাহ, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুবাস দাস, ইউপি সদস্য মো. হাবিজ উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সয়ফুল আলম আবুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, সদস্য ঈসমাইল আলী, বুলবুল আহমদ প্রমূখ।
এদিকে, বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়েই উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। এসময় নতুন বই হাতে পেয়েই দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদও দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আনন্দ প্রকাশ করে গোয়াইনঘাটের ইউএনও নাজমুস সাকিব জানান, সমৃদ্ধশালী বাংলাদেশ ও উন্নয়নের রোল মডেলের অংশ হিসেবে বছরের শুরুতেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই বিতরণ করছে সরকার। আর নতুন বই পেয়ে যেন সবাই আনন্দে আত্নহারা হয়ে পড়েছে। আজকের পর থেকে সবাই নতুন বই পেয়েই পড়াশোনায় মনযোগ হতে হবে। শিক্ষকদের আদেশ ও উপদেশ সব সময় মেনে চলবে।
স/এষ্

