গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার এক পলাতক আসামিকে আটক করা হয়েছে। আটক ওই আসামী কামরুল ইসলাম (২৫) উপজেলার সতী গ্রামের ইসরাক আলীর ছেলে।
সোমবার সন্ধ্যায় জালালাবাদ থানার শীবের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) যীশু দত্ত, আতিকুজ্জামান জুনেল, সুরঞ্জিত তালুকদারের নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে জালালাবাদ থানার শীবের বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার পলাতক আসামী কামরুল ইসলামকে আটক করেন।
থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় ডাকাতি মামলার আসামি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ও থানার ওসি মো. আব্দুল আহাদের সার্বিক তত্বাবধানে পুলিশ অভিযান চালিয় এক ডাকাতি মামলার আসামীকে আটক করেছে।
গোয়াইনঘাটকে অপরাধমুক্ত করতে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
স/এষ্

