ঢাকাবুধবার , ২ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাদের মিছিল

admin
আগস্ট ২, ২০১৭ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট থেকেঃ

সিলেটের গোয়াইনঘাটে নবগঠিত ছাত্রলীগের কমিটিকে অবাঞ্চিত ঘোষনা দিয়ে ও বাতিলের দাবীতে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটির বিরোদ্ধে সোমবার রাত দশটায় ঝাড়– মিছিল করেছেন পদ বঞ্চিত ছাত্রলীগের একাংশ। জানা যায় দীর্ঘ ছয় বছর পর ৩১ জুলাই সোমবার ছাত্রলীগের ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমটি ঘোষনা করেন জেলা কমিটি। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়র সামাদ ও সাধারণ সম্পাদক এম, রায়হান চৌধুরীর যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা গেছে। সদ্য ঘোষিত কমিটির খবর ছড়িয়ে পড়লে পদ বঞ্চিত নেতা কর্মীরা তাৎক্ষনিক উপজেলা সদরে জড়ো হয়ে নবগঠিত কমিটির বিরোদ্ধে ঝাড়– মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়াইনঘাট প্রেসক্লাব’র সম্মুখে এসে এক সাধারণ সভায় মিলিত হয়। সাধারণ সভায় উপস্থিত সকল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে তারা গোয়াইনঘাট উপজেলা ও কলেজ শাখার নবগঠিত কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে তৃণমূলের ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে পাল্টা কমিটি গঠন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ’র সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এ কে এম জাকারিয়া, আশফাকুল আলম সবুজ, মাহবুবুর রহমান সুমন প্রমুখ।
এব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম, রায়হান চৌধুরীর সাথে মোবাইল ফোনে আলাপকালে তিনি জানান মূলত পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা কর্মীদের দিয়েই গোয়াইনঘাট উপজেলা ও কলেজ শাখার কমিটি গঠন করা হয়েছে। এরপরও যদি কারও আপত্তি থাকে তাহলে তাকে কমিটিেিত স্থান দেওয়ার সুযোগ রয়েছে।
পাল্টা কমিটিরি ব্যাপারে তিনি বলেন ছাত্রলীগের গঠনতন্ত্র ও নীতি নির্ধারণ অনুসরণ করে আমরা কমিটি অনুমোদন দিয়েছি। তা প্রত্যাখান করে যদি কেউ ব্যক্তিগত ভাবে সাদা কাগজে লিখে কমিটি গঠন করে তা গ্রহণ যোগ্য নয় বলে তিনি দাবী করেন।

স/মা