ঢাকাসোমবার , ১৭ সেপ্টেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

admin
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট

সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে । আত্মহননকারী সাইফুল ইসলাম (১৯) উপজেলার নলজুড়ি গ্রামের হারুনুর রশিদের ছেলে ও জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সাইফুল ইসলাম ও তার বড় ভাই ফয়জুর রহমানের মাঝে তাদের অসুস্থ বাবাকে মেডিকেল নিয়ে যাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে বড় ভাইয়ের সাথে অভিমান করে রাত ৮টার দিকে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে জলপাই গাছের ডালের সাথে ফাঁস লাগিয়ে সাইফুল আত্মহত্যা করে।
খবর পেয়ে থানার এস আই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সূরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স/ এষ্