গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কৃষিতে উৎসাহী করতে কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টা, সরিষা, সূর্যমূখী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরে রবি/২০১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও বিশ্বজিত কুমার পাল।
কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ।
অনুষ্ঠানে ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।
স/এষ্

