ঢাকাবুধবার , ১৪ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে কৃষকদের মাঝে আউশধানের বীজ ও সার বিতরণ

admin
এপ্রিল ১৪, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাটে কৃষকদের মাঝে আউশধানের বীজ ও সার বিতরণ

গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার ১১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।

বুধবার ১৪ এপ্রিল সকালে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলার ১১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার প্রদান করেন অতিথিবৃন্দ।

উক্ত আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায় প্রমুখ।

স/এষ্