ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গোয়াইনঘাটে অভিযানে লক্ষাধিক টাকার জাল ধ্বংস

admin
জুলাই ২৫, ২০১৭ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

শাহআলম, গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের গোয়াইনঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠান সম্পন্ন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকার জাল উদ্ধার করে আগুন দিয়ে পুড়ানো হয়েছে। গতকাল সোমবার উপজেলা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান এর সভাপতিত্বে ও মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভুমি) মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান, ফিসারিজ ডেভলাপমেন্ট অফিসার আলী আজম, সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ৩ জন সফল মৎস্যজীবি পশ্চিম জাফলং ইউনিয়নের হবি আহমদ, রস্তমপুর ইউনিয়নের বিল্লাল হোসেন ও নন্দীরগাঁও ইউনিয়নের ফুলবান বিবিকে পুরস্কৃত করা হয়।
এদিকে বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন’র নেতৃত্বে উপজেলার লেঙ্গুড়া হাওর থেকে প্রায় লক্ষাধিক টাকার একটি পেটফুলা ঝাল আটক করে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

স/এষ্