ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোায়াইনঘাটে ফের বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত

admin
আগস্ট ১১, ২০১৭ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের গোায়াইনঘাটে ফের বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত অধিকাংশ মানুষ পানিবন্ধি, উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন ও উপজেলার দুটি পাথর কোয়ারি রয়েছে বন্ধ। কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে উপজেলার অধিকাংশ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের বসত ঘরে পানি উঠায় গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন। আবার কাউকে তাদের গবাদি পশু নিয়ে অন্যত্র আশ্রয় খোঁজতে দেখা গেছে। কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পিয়াইন ও সারী নদী দিয়ে আসা পাহাড়ি ঢলের কারনে বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার নিম্নাঞ্চল গুলোতে পানি বৃদ্ধি পেতে থাকে। এ রিপোর্ট লোখার সময় শুক্রবার বিকাল পর্যন্ত উপজেলার পুর্ব জাফলং, আলীরগাঁও, রুস্তমপুর, ডৌবাড়ী, লেঙ্গুড়া, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়নের অধিকাংশ গ্রামের রাস্তাঘাট ও বাড়ি ঘর পানিতে প্লাবিত হয়। এতে করে গোয়াইনঘাট উপজেলা সদরের সাথে যোগাযোগর গুরুত্বপূর্ণ রাস্তাঘাট তলিয়ে গেছে। যার ফলে উপজেলা সদরের সাথে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা এক রকম বিচ্ছিন্ন রয়েছে। অপরদিকে পাহাড়ী ঢলের তোড়ে উপজেলার নয়াগাঙ্গের পাড় ও বাউরবাগ হাওড় গ্রামের নদীর তীরবর্তী বসত বাড়ি ভাঙ্গনের কবলে রয়েছে। পাশাপাশি এই এলাকার নদীর তীর সংরক্ষণ ও ফসলী জমি রক্ষায় বেড়ীবাধ গুলোও রয়েছে হুমকির মূখে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বোনা আমন ও বীজতলা ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিছনাকান্দি ও জাফলং এ দু‘টি পাথর কোয়ারীর সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। এই দুটি পাথর কোয়ারির প্রায় লক্ষাদিক শ্রমিক বেকার হয়ে পরেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার সন্ধ্যাও নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে, গোয়াইনঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিশ^জিত কুমার পাল জানান, উপজেলার ভিবিন্ন এলাকায় পানি বৃদ্ধির খবর পেয়ে সংশ্লিষ্টদের বন্যা পরিস্থিতি প্রাথমিক ভাবে মোকাবেলা করে দ্রুত রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী ত্রাণ সহ প্রয়োজনীয় সব ধরণের সহায়তা প্রধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উর্ধোতন কতৃপক্ষকে অবহিত করা হবে।

স/এষ্