চমক প্রতিবেদক :
সংস্কৃতি আন্দোলনের সারথি, নাট্যজন গোলাম কুদ্দুছের ৬০ তম জন্মদিন ছিল শুক্রবার। এ উপলক্ষে তাঁকে ঘিরে একটি মিলনমেলার আয়োজন করা হয়।রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে এ আয়োজন। অনুষ্ঠানে সংস্কৃতিকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে দেয় তাঁদের প্রিয় মানুষ গোলাম কুদ্দুছকে। এ ছাড়াও নাচ, গান ও আবৃত্তি নিয়ে বিভিন্ন সংগঠনের ছিল ভিন্ন আয়োজন। শিশু-কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস ও নাট্য বিলাস এর পক্ষ থেকে রাহুল রাজ ও নিপা মোনালিসা গুণী এ নাট্যজন গোলাম কুদ্দুছের জন্মদিনে ফুলের শুভেচ্ছা জানিয়েছে।
স/ রা/ রা

