ঢাকামঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

nayem ahmed
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

এম শিমুল খান, গোপালগঞ্জ : ইউনিয়ন পরিষদ ভবনে অফিস না করার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের বাসিন্দারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে।

মঙ্গলবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ইউনিয়নের মুক্তিযোদ্ধা রুহুল আমিন হাওলাদার রুংগু, ইউপি সদস্য মনিরুল হাওলাদার, সালাম বিশ্বাস, নারায়ণ চন্দ্র শীল, হাসনা বেগম বক্তব্য রাখেন।

বক্তারা ইউপি চেয়ারম্যান আবু ছাইদ সিকদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতিরও অভিযোগ তোলেন। বক্তারা জানান, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ ভবনে কখনোই দাপ্তরিক কাজ করেন না। নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পরিষদ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যদি কোন ব্যবস্থা না নেয়া হয় তাহলে আগামিতে কঠোর কর্মসূচি দেয়া হবে।

 

স/এন