ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৃহবন্দী মানুষের মাঝে গোয়াইনঘাট উপজেলা বিএনপির ত্রান সহায়তা

admin
এপ্রিল ৮, ২০২০ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গৃহবন্দী অসহায় পরিবারে দ্বিতীয় দিনের মতো খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনার আলোকে গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গোয়াইনঘাটের প্রত্যেক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাথে পরামর্শ ক্রমে ইউনিয়নে পৃথকভাবে ত্রাণ তহবিল গঠন করে।

এরই ধারাবাহিকতায় ৮ এপ্রিল (বুধবার) উপজেলার ৭নং নন্দীরগাওঁ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নিজস্ব তহবিল থেকে খেটে খাওয়া, কর্মহীন, গৃহবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদদীন, নন্দীরগাওঁ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইব্রাহিম আলী, আশরাফ হোসেন বিলাল খায়রুল, আমিন, আজির উদ্দিন মেম্বার, নবীন মেম্বার, আইয়ুব আলী, আব্দুল মমিন আজাদ, মোস্তাফিজুর রহমান এমাদ প্রমুখ।

স/এষ্