ঢাকাশনিবার , ৬ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গুলশানে রিক্রিয়েশন ক্লাবে থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ ও বিয়ার জব্দ

admin
নভেম্বর ৬, ২০২১ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

গুলশানে রিক্রিয়েশন ক্লাবে র‌্যাবের অভিযান, অবৈধভাবে
মজুদ করা বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ ও বিয়ার জব্দ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অবস্থিত অন্যতম নামীদামী ক্লাব দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ক্লাবটিতে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার দিবাগত রাতে এই অভিযান চালায় র‌্যাব-১। এ সময় ক্লাব থেকে ৪৬৩ বোতল দেশি-বিদেশি মদ, ও ১ হাজার ৪১৩ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, ক্লাবের হলরুমে কার্পেটের নিচে কুঠুরি তৈরি করে এবং টয়লেটের সিলিংয়ের ভেতরে অবৈধভাবে মদের বোতল ও বিয়ারের ক্যানগুলো মজুদ করে রাখা হয়েছিলো। ক্লাবের বারের লাইসেন্স রয়েছে। তবে জব্দ মদ ও বিয়ারগুলো রেজিষ্টারে উল্লেখিত সংখ্যার চেয়ে অবৈধভাবে মজুদ করা হয়েছিলো।

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, দীর্ঘদিন ধরে ক্লাবের বিরুদ্ধে মাদক কারবারের গোপন তথ্য ও অভিযোগ ছিলো। এসব তথ্য যাচাই-বাছাই করে শুক্রবার রাতে ক্লাবটিতে অভিযান চালানো হয়। এ সময় ক্লাবের মিলনায়তনের স্টেজের নিচে, সিঁড়ির পেছনে গোপন কুঠুরি ও স্টোরে এসব অননুমোদিত মদ ও বিয়ার রাখা হয়েছিলো।

তিনি জানান, মদ, বিয়ারের অনুমোদনের কোনও প্রমাণপত্র দেখাতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। সব ধরনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে এ বিষয়ে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

স/এষ্