ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গুলশানে এবার মেয়র আনিসুল হকের বাশের কেল্লার উদ্ভোধন

admin
ফেব্রুয়ারি ১৫, ২০১৭ ৬:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনন্যা হীরাঃ সংবাদটি শুনে অনেকেই ভাববেন মেয়র আনিসুল হক কি তিতুমীরের বাশের কেল্লা তৈরী করছেন? আসলে অনেকটা তাই। বাঁশ দিয়ে যে দুর্গের ন্যায় সুন্দর মার্কেট নির্মান করা যায় তা নগরবাসী অনেকেই জানেন না। দেখে আসুন কয়েকদিন আগে পুড়ে যাওয়া গুলশানের সেই ১নং ডিএনসিসি মার্কেট। যেখানে ছিল ব্যবসায়ীদের কান্না আর কান্না। গতকাল তাদের মুখে হাসি ফুটেছে। তাদের সমস্যার সমাধানে মেয়র ভাবছিলেন, তার মাথায় বুদ্ধি এল ইঞ্জিনিয়ারিং শাখাকে কাজে লাগিয়ে দেই।
ডিএনসিসির ইঞ্জিনিয়ারিং শাখার নেতৃত্তে গড়ে তোলা হয়েছে এ মার্কেট। ১৪-০২-২০১৭খ্রিস্টাব্দে মেয়র আনিসুল হক এ বাঁশের মার্কেটটি উদ্ধোধন করেন। তার সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও ডিএনসিসির শীর্ষস্থানীয় কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ মার্কেট প্রতিষ্ঠার সার্বিক দায়িত্বে ছিলেন প্রোকৌশল বিভাগের পাশাপাশি রাজস্ব বিভাগ ও সম্পত্তি বিভাগ। মার্কেটের ব্যাবসায়ী নেতৃবৃন্দ মার্কেটটি পুড়ে যাওয়ার পর এর জন্য ডিএনসিসিকে দায়ি করে আসছিলেন। তাদের ঘরে কে আগুন দিয়েছে? এ নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। আসলে বিষয়টি একেবারেই ছেলেমি প্রশ্ন। এটা ছিল ভাগ্যের নির্মম পরিহাস। কিন্তু গতকাল মেয়র আনিসুল হক এ হতভাগ্য ব্যবসায়ীদের পাশে এসে দাড়াতে পেরে কিছুটা দুঃখের মাঝেও স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করেছেন।
মেয়র আনিসুল হক কিছুদিন আগেও ডিএনসিসিতে ভয়ঙ্কর সিন্ডিকেটের কবলে ছিলেন। সিন্ডিকেটের ডানা নব্বই ভাগ ভেঙ্গে গেছে। এখনও দশ ভাগ রয়েছে। তাও তার প্রশাসনের ভেতরেই। পর্যবেক্ষক মহল বলছেন এ নাটের গুরু প্রশাসনের শীর্ষ এক ব্যক্তি। সামান্য এক মোবাইল টেলিফোনের বিনিময়েই তিনি কেনা বেচা হয়ে গেছেন। তার রসদ যোগাচ্ছে এখন সম্পত্তি বিভাগের একজন শীর্ষ কর্তা ও রাজস্ব বিভাগের একজন মাঝারি কর্তা। এ তিনজনের সিন্ডিকেট বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুর্নীতি, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা জিইয়ে রেখেছেন। উর্দ্ধতন কর্তৃপক্ষ এদের এখান থেকে সরিয়ে নিয়ে গেলে ডিএনসিসির হাজার হাজার কর্মকর্তা কর্মচারী স্বাভাবিকভাবে কাজ করতে পারবে। নগরীর লাখ লাখ বাসিন্দা উপকৃত হবে। সবশেষে বলা যায় আগুনের সাথে ও পরবর্তী ষড়যন্ত্রের সাথে এই সিন্ডিকেটের দায় দায়িত্ব কম নয়। এ নিয়েও চাঁদাবাজি গোপন মিটিং কম হয়নি। যা চমকের অনুসন্ধান টিম জানতে পেরেছে।
ক্যাপশনঃ ছবিতে মেয়র আনিসুল হক ফিতা কেটে গুলশান ১নং ডিএনসিসি মার্কেটে ঐতিহাসিক বাঁশের মার্কেট উদ্ধোধন করছেন। তার বাম পাশে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজার শাখার প্রধান মিসেস ইমামা খানম (কর কর্মকর্তা), মধ্যখানে রয়েছেন মার্কেট উন্নয়ন কমিটির আহ্বায়ক ওয়ার্ড কমিশনার মফিজুর রহমান।

স/ এষ্