নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডে অবস্থিত রিফাত গার্মেন্টস। এই গার্মেন্টসে কর্তব্যরত রয়েছে বেশ কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে শ্রমিকের পাশাপাশি কয়েকজন স্টাফ রয়েছেন।
গার্মেন্টসের মালিক ঠিকমতো টাকা-পয়সা না দেওয়ায় বেশ কয়েকজন শ্রমিক তাদের চাকরি ছেড়ে দিয়েছে। কিন্তু কয়েকজন স্টাফ নিজেদের চাকরি ছাড়তে পারেননি, নানা নিয়মের বেড়া জালে। রিজাইন পেপার দিলেও মালিক কর্তৃপক্ষ পেপার গ্রহণ করেনি।
এ নিয়ে স্টাফদের সাথে মালিকপক্ষের অনেক কথা বাকবিতণ্ডা হয়। অসহয় শ্রমিকেরা এখন কিছু করতে না পেরে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু তারা ঐ গার্মেন্টস থেকে বিপুল পরিমাণ বকেয়া টাকা পায় কিন্তু মালিকপক্ষ সেই টাকা দিতে রাজি হচ্ছে না।
উল্টো মালিকপক্ষ তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ নানা ধরনের লোকজন দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে জানতে চেয়ে রিফাত গার্মেন্টস কর্তৃপক্ষকে ফোন দিলে চেয়ারম্যান নানা ভাবে বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, শ্রমিকেরা কোন টাকা-পয়সা পাবে না।
চমক প্রতিবেদক অভিযুক্ত গার্মেন্টসের মালিকের সাথে দেখা করতে গেলে গার্মেন্টস মালিক সাংবাদিককে নানা ধরনের অপ্রতিকর কথা বলেন।
সাংবাদিক পকেটে নিয়ে ঘুরি আর পুলিশ তো আমার হাতের মোহা এমন নানা অবাস্তব কথা তিনি এ প্রতিবেদককে বলেন। এখন স্টাফরা তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছে।
স/এষ্

