গাজীপুর সিটি কর্পোরেশনের সাড়ে ৬ হাজার
কোটি টাকা হালাল করা হচ্ছে
অনন্যা হীরা : নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের বরাদ্দ বাবদ সাড়ে ৬ হাজার কোটি টাকা উন্নয়ন খাত দেখিয়ে হালাল করা হচ্ছে। গত কয়েক বছর যাবত সরকার বহু কষ্টে বিভিন্ন খাত থেকে টাকা সংগ্রহ করে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) এলাকার উন্নয়নের জন্য সাড়ে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়।
এ বরাদ্দ কোথায় কোন খাতে ব্যয় হচ্ছে, তা এলাকাবাসী জানেন না। গত কয়েকমাস যাবত হঠাৎ করে জেলা প্রশাসনের সাথে কোন প্রকার যোগাযোগ না করে গাজীপুরের সর্বত্র, এলাকার নিরীহ মানুষের বাড়ীঘর ভাংচুর করে সড়ক ও রাস্তা নির্মাণের কাজে নেমে পড়েছে জিসিসি।
এই তথাকথিত রাস্তা নির্মাণ করতে গিয়ে এলাকায় প্রতিদিন সংঘর্ষ ও হানাহানী হচ্ছে। এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বেড়ে চলেছে।
সম্প্রতি ঢাকা থেকে সাংবাদিকরা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এলাকায় গিয়ে দেখতে পান বিলাসপুর ও ইটাহাটা এলাকায় ১০/১২ ফিট রাস্তাকে ৪০ ফিট রাস্তা বানানোর এক কর্মযজ্ঞ চলছে।
স্থানীয় বাসিন্দারা কান্নাজড়িত কন্ঠে বলেন, অনেকের সামান্য জমি রাস্তার নীচে চলে গেছে।
তারা বলেন আমাদের এখন কি হবে? গত কয়েকদিন যাবৎ দুর্বৃত্ত রানা বদমাশের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী স্থানীয় কয়েকটি ফ্যাক্টরীতে ভাংচুর চালায়। এদের ছবি সিসি ক্যামেরায় বন্দী আছে। এর আগে রানা বদমাশ স্থানীয় একটি পোলট্রি ফার্মেও হামলা ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। তার বিরুদ্ধে পুলিশ কর্তৃপক্ষ ও প্রশাসনে বেশকিছু গুরুতর অভিযোগ রহস্যজনক কারনে নথিভুক্ত হয়ে আছে। লাইসেন্স করা অস্ত্র প্রদর্শন করে এ বদমাশ এলাকায় ঘুরছে।
সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কাছে এলাকার আবাল বৃদ্ধবনিতা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জানান এলাকায় উন্নয়নের নামে লুটপাট চলছে।
তাদের জমির কোন ক্ষতিপুরণ না দিয়েই, পেশাদার সন্ত্রাসীদের দিয়ে রাস্তার দুই পাশের নিরীহ মানুষের জমিগুলো দখল করে তথাকথিত রাস্তা তৈরী করা হচ্ছে। কুখ্যাত সন্ত্রাসী বহু অপরাধের হোতা প্রশাসনের কাছে বহু অভিযোগে অভিযুক্ত জনৈক ‘রানা বদমাশ’ নামে খ্যাত দুর্বত্তকে দিয়ে বাড়ীঘর ভাংচুর করা হচ্ছে।
উক্ত ইটাহাটা সড়কে রানা বদমাশ বেকার হওয়া সত্বেও এক রাজপ্রাসাদ গড়ে তুলছে। এ ব্যাপারে গাজীপুরের ‘হোটেল পাপিয়া’ খ্যাত সালমা মহিলা ভাংচুর কাজে আগান যোগান দিতে গিয়ে, জিসিসির শীর্ষ ব্যক্তিদের কক্ষে কক্ষে সময় দিতে দেখা যাচ্ছে।
এদিকে সম্প্রতি জিসিসির জনৈক প্রকৌশলী আশরাফ উক্ত ইটাহাটা রোড এলাকায় জেলা প্রশাসকদের কোন প্রকার অনুমোদন বা অধিগ্রহণ ছাড়াই বাড়ীঘর ভাংতে গেলে এলাকার স্থায়ী বাসিন্দারা মারমুখী হয়ে তাকে ধাওয়া করে।
এলাকাবাসী বিষয়টি পুলিশ কমিশনার আনোয়ার হোসেনকে জানালে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। অবস্থা বেগতিক দেখে উক্ত প্রকৌশলী ঘটনাস্থল থেকে দৌড়ে দিয়ে গাড়ীতে উঠে পালিয়ে যায়। জানা যায় এলাকার মানুষের যে জমি রাস্তার নামে দখল করা হচ্ছে এ ব্যাপারে কোন প্রকার ক্ষতিপুরণ জেলা প্রশাসকের দপ্তর থেকে দেওয়া হয় নাই।
এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা বলেন জমি অধিগ্রহণের মালিক জিসিসি নয়। এ নির্মানে জেলা প্রশাসনকে অবহিত করা হয়নি। পুলিশ প্রশাসনও কিছুই জানে না।
এলাকাবাসীর প্রশ্ন উন্নয়নের ঐ সাড়ে ৬ হাজার কোটি টাকা হালাল করার জন্য এবং জমির ক্ষতিপুরণের টাকা ক্ষতিগ্রস্থদের মধ্যে না বিলিয়ে আতণ্টসাৎ করার জন্যই এই অভিনব উন্নয়ন প্রক্রিয়া বেছে নেয়া হয়।
এ ব্যাপারে মহামান্য হাইকোর্টের রিট হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হয়েছে। এরপর আন অফিসিয়ালিও কিছু টাকা ছিটানো হয়েছে। জিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন ডিএনসিসির সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম।
তিনি ঢাকায় বসবাস করেন ও গাজীপুরে গিয়ে অফিস করেন। ৩ দিন তার অফিসে গিয়েও তাকে সময়মত পাওয়া যায়নি। জানা যায়- কেবল মিটিং ইটিং সিটিং এর দিনই তিনি সময়মত অফিসে পৌছেন। এলাকাবাসী অভিযোগ করেন, এখানে এলাকার উন্নয়নের চেয়ে সংশ্লিষ্টরা নিজেদের উন্নয়ন নিয়েই মহাব্যস্ত।
মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এলাকায় নারীর প্রতি সহিংস আচরনেরও অভিযোগ রয়েছে। স্থানীয় ভুক্তভোগীরা এ ব্যাপারে গাজীপুরের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মাননীয় মন্ত্রী জাহিদ আহসান রাসেল ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টির পুর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন।
স/এষ্

