শাহজাহান শোভন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএম বার-এর পদোন্নতী হয়ে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে যোগদান করায় গত মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএম বার।
তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটনে দায়িত্ব নেয়ার পর সততা ও নিষ্ঠার সাথে আমি দায়িত্ব পালনে চেষ্টা করেছি। এছাড়া মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও যানজটমুক্ত করার লক্ষ্যে আমরা আপ্রাণ চেষ্টা করেছি।
সভাপতি এম.এ হায়দার সরকার বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নাগরিক সেবা প্রতিটি মানুষের সেবায় নিরলস ভাবে কাজ করেছেন। তাঁর জনবান্ধব বেশ কিছু কর্মসূচি গাজীপুরবাসী ভুলবে না। মহামারী করোনাকালে তিনি ধারাবাহিকভাবে মানব কল্যাণে কাজ করে গেছেন। তার এসব উদ্যোগ পরবর্তী সময়ে জাতীয় উদ্যোগে পরিণত হয়েছিল।
এছাড়া ত্রাণ বিতরণ, সড়কে জীবাণুনাশক ছিটানো, করোনায় আক্রান্ত রোগীদের সেবায় হাসপাতাল, প্লাজমা ব্যাংক গড়ে তোলা, রাতের অন্ধকারে বস্তিতে ত্রাণ পৌঁছানোসহ সার্বিকভাবে জনহিতকর কাজের জন্য তিনি নগরবাসীর মনে স্থান করে নিয়েছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ইলতুৎ মিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহদাত হোসেন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ হাসান মামুন, সহ-সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজীব, সিনিয়র সাংবাদিক শেখ মো: শহীদুল্লাহ, শাহজাহান শোভন, আব্দুস সবুর খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স/এন

