ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুরে জ্বাল টাকার ছড়াছড়ি লেনদেনে আতংক

admin
নভেম্বর ১, ২০২০ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রউফ মিয়াঃ গত কয়েকমাস যাবত গাজীপুরের সর্বত্র জ্বাল টাকার ছড়াছড়ি চলছে। বাজার, বিপণী বিতান, পাইকারী মার্কেট, ব্যাংক পাড়া সহ গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বত্র জ্বাল এ ছড়াছড়িতে ব্যাপক আতংক বিরাজ করছে।

বিশেষ করে দুই ঈদের পূর্বে বাংলাদেশের সর্বত্রই এ জ্বাল টাকার ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ ও সরকার জনসচেতনতায় ব্যাপক প্রচারনা চালায়। এতে করে রাজধানীসহ সারা দেশের মানুষ অনেকটা সচেতন হচ্ছেন।

এরপরেও জ্বাল টাকার বিপদ যেন ছাড়ছেনা। অনেক ক্ষেত্রে ব্যাংকের সীলকরা ব্যান্ডিলেও জ্বাল টাকা থাকার অভিযোগ রয়েছে। জনমনে প্রশ্ন এত জ্বাল টাকা আসে কোথা থেকে ইতমধ্যে র‌্যাব ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জ্বাল টাকা তৈরীর মেশিনারীজসহ বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশের একমাত্র টাকশাল গাজীপুরে এ কারনে অনেকেরই ধারনা গাজীপুরে টাকা জ্বাল হওয়ার কোন অবকাশ নেই। কিন্তু ইদানিং বিভিন্ন ব্যক্তির কাছে বা বিপনী বিতানে আসল টাকার আদলে দুর্বৃত্তরা জ্বাল টাকা তৈরী করে ব্যাপকহারে বাজারে ছেড়ে দিয়েছে। এ টাকাগুলো জ্বাল কিনা, তা যাচাই করা খুব কঠিন। সর্বাধুনিক মেশিনে গোপনে বা মাটির নীচে কারখানা বানিয়ে তৈরী করা হচ্ছে বলে অনেকের ধারনা। এ জ্বাল টাকা আশেপাশের জেলা উপজেলা গুলোতেও ছড়িতে পড়ছে।

গাজীপুরে আইন শৃংখলা বাহিনী তৎপর হলে বা গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার এ প্রভাবশালী জ্বাল টাকার হোতাদের গোপন আস্তানায় হানা দিলে দুর্বৃত্ত চক্র ধরা পড়তে পারে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

স/এস্