ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুরে গাড়িচাপায় ভ্যানচালক নিহত

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৭:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ভোগড়া এলাকায় গাড়িচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালকের নাম শরীফুল ইসলাম (৪০)।

শরীফুল নীলফামারীর ডোমরা থানার চান্দুখানা এলাকায় বাসিন্দা। তিনি গাজীপুরের বাসন সড়ক এলাকায় ভাড়া থাকতেন।

রোববার সকাল ৬টার দিকে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি ভ্যানচালক শরীফুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স/শা