শাহজাহান শোভন , টঙ্গী প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর গাজীপুর মহানগর ও গাজীপুর মেট্রো থানা শাখার উদ্যোগে করোনা মোকাবেলায় গণসচেতনায় মাস্ক বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান বাস্তবায়ন উপস্থিত ছিলেন মহানগর সভাপতি মনিরুল ইসলাম রাজিব, সাধারণ সম্পাদক মেহেদী রানা চৌধুরী, নির্বাহী সদস্য এস এস মিজানুর রহমান, মেট্রো থানা সভাপতি নাদিম মোড়ল,মেট্রো সহ সভাপতি শামিম আহমেদ , সাধারণ সম্পাদক আমন উল্লাহ দেওয়ান,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন,প্রচার সম্পাদক সাদাব ইসলাম, সদস্য ডাঃ আলী আজগর,আলী আকবর প্রমুখ।
এছাড়াও গাজীপুর মহানগর এর উদ্যোগে বাসন থানায় মাস্ক বিতরণ কর্মসূচি তে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি মনিরুল ইসলাম রাজিব, সাধারণ সম্পাদক মেহেদী রানা চৌধুরী, সদস্য, এস এম মিজানুর রহমান, মুহাম্মদ একাব্বর হোসেন,নাহিদ চৌধুরী, আব্দুস সামাদ,এনামুল হক সুমন,প্রমুখ দুই থানায় প্রায় সহস্রাধিক মাস্ক বিতরণ করা হয়।
স/ম

