ফলোআপ
গাছ তুমি কার ?
ময়মনসিংহ ব্যুরো- ১৩ মার্চ (শনিবার) রাত সাড়ে ১১টায় এলাকাবাসীর ফোনে ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ উপজেলার বোকাইনগ ইউনিয়ন গড়পাড়া থেকে প্রায় লক্ষ টাকা মূল্যের ২ হ্যান ট্রলী ভর্তি রেইনট্রি গাছ উদ্ধার করে। আজ তিনদিন অতিবাহিত হলেও সন্ধ্যান মিলেনি কোন মালিকের।
গাছ ক্রেতা মইলাকান্দা ইউনিয়নের কাউরাট পশ্চীম পাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিনে দেওয়া সাক্ষাতকারে উল্লেখিত ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত মিছির ফকিরের ছেলে আজিত ফকির (৫৫),মৃত আঃ আলীর ছেলে ফরিদ উদ্দিন (৭০) ও মৃত ছাবেদ আলীর ছেলে মানান (৪২) এ কাছ থেকে গাছগুলো ক্রয় করেন।
গাছ ক্রয়ের নগদ ৫০ হাজার টাকা কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সাইফুল ইসলামের হাতে তুলে দেন।
এ বিষয়ে ১৪ মার্চ অনলাইন পোর্টাল চমক নিউজে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়। আজ ৩ দিন অতিবাহিত হলেও গাছের কোন মালিকের সন্ধান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কর্তনকৃত গাছগুলো মাদ্রাসার বাউন্ডারীর ভিতর থেকে কাটা হয়েছে। তারা আরো বলেন একটি মহল গাছ খেকোদের রক্ষার জন্য পায়তারা চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্টানের গাছ যারা রাতের আধারে হজম করতে চেয়েছিল তাদের আইনের আওতায় এনে শাস্তী দেওয়ার আহবান জানাচ্ছি সংশ্লীষ্ট দপ্তরের কর্তাব্যক্তিদের। তা না হলে আমরা এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের শরনাপন্ন হব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। এটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও অফিসার্স ইনচার্জ বলতে পারবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সীমানা নির্ধারন না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। সীমানা নির্ধারনের পরেই তা পরিস্কার হয়ে যাবে।
গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, গাছ এখনো থানায় আছে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে।
স/বি

