মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে সরকারি ত্রানের ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে সরকারের ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা তহবিলের ওই ঢেউটিন ও চেক ১০ টি পরিবারের মধ্যে বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শাজাহান রেজা প্রমুখ।
স/এষ্

