মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধাদের সাথে স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ সাহিদুজামান খোকন মতবিনিময় সভা করেছেন। আজ রোববার দুপুরে গাংনী থানা সড়কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা নেতা আমিরুল ইসলামসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য সাহিদুজামান খোকন বলেন, বর্তমান সরকার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে সম্মানীত করছে। কিন্তু একটি চক্র মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে খেলা করছে।
মুক্তিযোদ্ধাদের ইতিহাস নিয়ে খেললে চক্রান্তকারীদের পরিনাম ভালো হবে না বলেও হুশিয়ারী প্রদান করেন তিনি।
স/এষ্

