ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

admin
অক্টোবর ৭, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল, করমদী ডিগ্রী কলেজের প্রভাষক আবু সায়েম পল্টু।

এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সাংবাদিক জুলফিকার আলী কানন, এমএ লিংকন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর ধানখোলা ইউনিয়ন সমন্বয়কারী গোলাম আম্বিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরির রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন।

স/এষ্