ঢাকারবিবার , ২১ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাংনীতে কোর্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পেশকার নিহত

admin
নভেম্বর ২১, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

গাংনীতে কোর্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পেশকার নিহত

এস এম মেহেরাব হোসেন মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোনিনুল ইসলাম (২৮) নামের এক পেশকার (বেঞ্চ সহকারি) নিহত হয়েছেন। নিহত মোমিনুল মেহেরপুর জর্জ কোর্টের পেশকার (বেঞ্চ সহকারি) ও গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের মৃত মরজুল ফরাজীর ছেলে।

রবিবার সকাল সোয়া ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান মোমিনুল সকালের দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার কর্মস্থল মেহেরপুর জর্জকোর্টে যাচ্ছিলেন।

সকাল সোয়া ৯টার দিকে গাংনী উপজেলার চেংগাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী লাটা হাম্বার (ইঞ্জিনচালিত যান) গাড়ীর সাথে সরাসরি ধাক্কা লাগে। ওই ধাক্কায় সে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি (নবাগত) আব্দুর রাজ্জাক জানান লাশ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য এর আগে দৈনিক ভোরের ডাক পত্রিকায় সাংবাদিকতা করতেন। পরবতির্তে তিনি চাকরীর সুবাদে সাংবাদিকতা পেশা ছেড়ে দেন।

স/এষ্