ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাঁজা সেবন অবস্থায় ৪ জনকে আটক করেছে ইবি থানা পুলিশ

admin
অক্টোবর ৯, ২০১৭ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রতন শেখ জানান গতকাল রবিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয় থানা গেট সংলগ্ন একটি স্থান থেকে তাদের আটক করা হয়।

 জানা যায়, জিহাদ হোসেন, এনামুল, ইমতিয়াজ আহাম্মেদ এবং সুজাত আলী নামে  ৪ জন যুবক বিশ্ববিদ্যালয় থানা গেট সংলগ্ন স্থানে গাঁজা সেবন করে।  এমন সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইবি থানা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় গাঁজা সেবন অবস্থায় তাদেরকে আটক করে ইবি থানা পুলিশ। তারা হল এদের মধ্যে একজন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, একজন ইসলামী বিশ্ববিদ্যালয় এবং অপর দুইজন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী।

এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রতন শেখ বলেন, ‘বর্তমানে তারা ইবি থানায় আটক রয়েছে। সকলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা যেহেতু ছাত্র তাদের মানবিক বিষয়টাও দেখা হচ্ছে।’

স/মা