ঢাকাশুক্রবার , ২৫ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গণহত্যা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আলোচনা সভা 

abu naser
মার্চ ২৫, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

গণহত্যা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আলোচনা সভা

 

 

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিবসটিতে নানা কর্মসূচির মাধ্যমে নিহতদের স্মরণ করছে ফরিদপুর জেলা প্রশাসন।

সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। এর আগে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালণ করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ।