মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় সোমবার সকালে বাস কাভার্ডভ্যানের সংঘর্ষে বাসের এক যাত্রী নিহত ও পাঁচ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে বাস যাত্রী বিশাল চন্দ্র দাস(১১) নামে এক শিশু নিহত হয় ও আরো পাঁচ যাত্রী আহত হয়েছে।
গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো: আবুল হাশেম মুন্সী জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দূঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে তবে চালক কৌশলে পালিয়ে গেছে।
স/শা

