ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গজারিয়ায় গুঁড়িয়ে দেয়া হয়েছে দুইটি অবৈধ কারখানা

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ৯, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গজারিয়ায় গুঁড়িয়ে দেয়া হয়েছে দুইটি অবৈধ কারখানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি– মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাসের অভিযানে গুঁড়িয়ে দেয়া হয়েছে চুনা তৈরির অবৈধ ২টি কারখানা। অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী।

রবিবার (৯ মার্চ) বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর ও বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়। টেঙ্গারচর ও বালুয়াকান্দি ইউনিয়নের মোট ২টি চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ স্কেভেটারের মাধ্যমে কারখানা দুইটি গুড়িয়ে দেয়া হয়।এবিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায় জানান, সকাল থেকে উপজেলার কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভাটেরচর এবং বালুয়াকান্দি এলাকায় ২টি অবৈধভাবে পরিচালিত ২টি চুন তৈরির কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কারখানা দুটির মালিক কৌশলে পালিয়ে যাওয়ায় তাঁদের জরিমানা করা যায়নি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন গজারিয়া ফায়ার স্টেশনের ফয়ার ফাইটার ও গজারিয়া থানার পুলিশের একটি টিম।