ঢাকারবিবার , ৬ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

খুলনা বিভাগীয় কমিশনারের আমঝুপি কুঠিবাড়ি এবং জাদুখালি পরিদর্শন

admin
ডিসেম্বর ৬, ২০২০ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিভাগীয় কমিশনারের আমঝুপি কুঠিবাড়ি এবং জাদুখালি পরিদর্শন

মেহেরপুর প্রতিনিধি : খুলনা বিভাগীয় কমিশনার ড. মোঃ আনোয়ার হোসেন হাওলাদার মেহেরপুর সদর উপজেলা আমঝুপি কুঠিবাড়ি এবং জাদুখালি পরিদর্শন করেছেন। এসময় তিনি বৃক্ষ রোপন কর্মসূচি করেন।

রবিবার বেলা ১১ টার দিকে বিভাগীয় কমিশনার ড. মোঃ আনোয়ার হোসেন হাওলাদার জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি পরিদর্শন করেন। এসময় তিনি আমঝুপি কুঠিবাড়ির বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সেখানে তিনি একটি বৃক্ষ রোপণ করেন।

পরে তিনি জাদুখালি পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

স/এষ্