খুলনাকে হারিয়ে জয়ে ফিরেছে বরিশাল
রাহুল রাজ : খুলনা টাইগার্সকের বিপক্ষে ১৭ রানের জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করার পর টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে নেমে যায় সাকিবের দল। ঢাকা পর্ব শেষে চট্টগ্রামে গিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। বরিশালের হয়ে একাই ৪ উইকেট নেন পেসার মেহেদী হাসান রানা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৪১ রান তুলে খুলনাকে স্পিনের ফাঁদে ফেলে আটকে দেয় ১২৪ রানে। এতে ১৭ রানের জয় তুলে নিয়েছে বরিশাল। চার ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। অন্যদিকে এই ম্যাচ হারের ফলে লিগ পর্বে আরো একবার হারের স্বাদ পেল খুলনা। চার ম্যাচে তাদেরও জয়-পরাজয়ের সংখ্যা সমান ২টি করে।
বরিশালের হয়ে রানা ৩ ওভারে ১৭ রান দিয়ে একেই নেন ৪ উইকেট।
স/এষ্

