ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

খালেদা জিয়া ইসিকে উসিলা করে অজুহাত খুজছেন: ইনু

admin
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া নির্বাচন কমিশনকে (ইসি) উসিলা করে অজুহাত খুজছেন পরিস্থিতি অস্বাভিক করার জন্য। তার (খালেদা) উদ্দেশ্য, একটা অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করা। উনি (খালেদা) ভাবছেন ওই সরকার আসলে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে রক্ষা করতে পারবেন। চুরি, দুর্নীতির মামলা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

রোববার সকালে ভেড়ামারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কার্যক্রমে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি গত নয় বছর ধরে নির্বাচনী পদ্ধতি মানছে না অভিযোগ করে  ইনু বলেন, খালেদা জিয়া ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচন মানেননি। নির্বাচনে জিতে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, এস এম কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছে। প্রতিপক্ষকে শারিরীকভাবে নিশ্চিহ্ন করে ফেলতে নির্যাতন চালিয়েছে।

খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচন চান না দাবি করে তিনি আরো বলেন, খালেদা জিয়া কোন নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চান না। তিনি নির্বাচনকে বানচাল করতে চান। কারণ তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করার চক্রান্তে, ক্ষমতাকে রাজাকারদের স্বার্থে এবং যুদ্ধাপরাধীদের বাঁচাতে ব্যবহার করার অপচেষ্টায় লিপ্ত।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার থেকে আরেক নির্বাচিত সরকারের মাঝখানে অনির্বাচিত অসাংবিধানিক সরকার গঠনের প্রস্তাব নির্বাচন বানচাল করার, গণতন্ত্র ধ্বংস ও সংবিধানকে সংকটে ফেলার প্রস্তাব। এই প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না।

নির্বাচন কমিশন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন কর্মকর্তারা সৎ ব্যক্তি। সবাই ভালো মানুষ। অবির্তকিত ব্যক্তি, তারা সবার কাছে গ্রহণযোগ্য।

এসময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জেলা জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স/শা