ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

admin
সেপ্টেম্বর ১, ২০১৭ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয় আওয়ামী লীগের প্রাক্তন সহ-দপ্তর সম্পাদক সেকেন্দার আলী মোল্ল্যার নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধিদল।

চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার করা হয়। লন্ডনে দুই ছেলের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে আগামী মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার সম্ভাবনা আছে।

স/মা