মতিউর রহমানঃ কিছুদিন আগে খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল কিন্তু হঠাৎ করে সেই কমিটি ভেঙে আবার নতুন কমিটি করা হলো ।
জেলা ছাত্রলীগের করা কমিটি বিলুপ্ত করে নতুন ৫ সদস্যের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার (২৪ জুন) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরি শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২ জুন রাতে খুলনা জেলা ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কয়রা ছাত্রলীগের পুরানো কমিটি ভেঙে সালাউদ্দীন আহমেদকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য দুই সদস্যের কমিটির ঘোষণা করে। কমিটির মেয়াদের ২২ দিনের মধ্যে সেটি বিলুপ্ত করে আবারও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন, সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম (বাগালি), সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল ও সাংগাঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নির্দেশনা পরিপন্থি কমিটি গঠন করার দায়ে বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার অন্তর্গত কয়রা উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হলো।
এ ব্যাপারে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার বলেন, কেন্দ্র থেকে এ সংক্রান্ত কোন খবর আমাকে জানানো হয়নি। ফোনে ফোনে শুনতে পাচ্ছি কেন্দ্র থেকে কয়রা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির নাম ঘোষনা করা হয়েছে।
স/এষ্

