ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ক্রমশই ধ্বংসের মুখে পৃথিবী, সতর্কবার্তা বিজ্ঞানীদের!

admin
অক্টোবর ২৯, ২০১৭ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বিজ্ঞানীদের হাত ধরে আবারও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল৷ পৃথিবী যে ক্রমশই তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল, সে বিষয়ে নতুন করে যুক্তি  ধরে সতর্ক করে দিল বিজ্ঞানীরা৷

ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’র এক নতুন গবেষণায় এমনই তথ্য নাকি উঠে এসেছে৷ সেখানে বলা হচ্ছে, বিশ্বে ক্রমশই পাখি থেকে জিরাফ, বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা কমছে দিন দিন৷ এই ঘটনাকে বিজ্ঞানীরা বিশ্বের মহামারী হিসেবেই দেখছেন৷ আর এই মহামারীই পৃথিবীকে ঠেলে দিতে চলেছে ধ্বংসের পথে৷

বৈজ্ঞানিকদের মতে, ১০০বছরের মধ্যে ২০০ এর বেশি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে৷ বন্যপ্রাণীদের বাসস্থান কমে আসায় তাদের সংখ্যার ওপরেও প্রভাব পড়েছে৷ তবে এখানে শুধুমাত্র আশঙ্কার কথা উঠে আসছে বলে জানালেন তারা। যদিও এখনই কিছু বলতে রাজি নন তারা৷

স/মা