ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ক্যাম্পাস পরিচ্ছন্নতায় অদম্য ৩১’র ব্যাচ ডে পালন

admin
জানুয়ারি ২৮, ২০২০ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি : ক্যাম্পাস পরিচ্ছন্নতা, র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাচ ডে পালন করেছে ইসলামী বিশ^বিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সংগঠন অদম্য ৩১।

সোমবার ব্যাচ ডে উপলক্ষে সকাল ১০টায় ওই সেশনের সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহলে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।

পরে বেলা ১১টায় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানে নামে শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাসের প্রধান ফটক, শহীদ মিনার, স্মৃতিসৌধসহ বিভিন্ন সড়ক পরিস্কার করে তারা। পরে বেলা ১২টায় ব্যাচ ডে উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাচ ডের অনুষ্ঠান শেষ হয়।

স/এষ্